
পাথারকান্দি (অসম), ২ জুলাই (হি.স.) : গত কয়দিন ধরে শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার দোহালিয়া ফরেস্ট রেঞ্জের বাদশাহী রিজার্ভে গড়ে তোলা অবৈধ ফিশারির বাঁধ কেটে জল ও মাছ বের করে দেওয়ার কার্যক্রম অব্যাাহত রেখেছে স্থানীয় বন দফতর।
আজ বৃহস্পতিবার স্থানীয় পরিবেশপ্রেমী জনগণকে সাথে নিয়ে দোহালিয়া রেঞ্জ ফরেস্ট অফিসার প্রদীপ বারৈ-এর নেতৃত্বে বিট অফিসার মাকসুদ আহমেদ লস্কর, বনকর্মী দিলোয়ার হোসেন সহ ফরেস্ট প্রটেকশন টিমের এক দল চন্দ্রপুর এলাকার লুলুরগেনাইয়ে একটি প্রকাণ্ড ফিশারির বাঁধ কেটে জল ও মাছ বের করে দিয়েছেন। এতে প্রায় সাত বিঘা বনভূমি বেদখল মুক্ত হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গল এবং বুধবার স্থানীয় বন দফতরের দুটি পৃথক অভিযানে ছয়টি ফিশারির বাঁধ কেটে জল ও মাছ বের করে দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস