মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই চিঠি, সোমবার বিকেলের মধ্যেই জবাব চাইল ই সি
কলকাতা, ২ জুলাই (হি.স.) : তৃণমূল কার দখলে থাকবে? তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দাবি এবং পাল্টা দাবির ভিত্তিতে তাঁদের চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। মমতা, ঋতব্রত দু’পক্ষকেই চিঠি দেওয়া হয়েছে। আগামী ৬ জুলাই, সোমবার
মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই চিঠি, সোমবার বিকেলের মধ্যেই জবাব চাইল ই সি


কলকাতা, ২ জুলাই (হি.স.) : তৃণমূল কার দখলে থাকবে? তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দাবি এবং পাল্টা দাবির ভিত্তিতে তাঁদের চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন।

মমতা, ঋতব্রত দু’পক্ষকেই চিঠি দেওয়া হয়েছে। আগামী ৬ জুলাই, সোমবারের মধ্যে দু’জনের জবাব চেয়েছে কমিশন। বলা হয়েছে, সোমবার বিকেল সাড়ে ৫টার মধ্যে নথিপত্র-সহ তাঁদের বক্তব্য জানাতে হবে।

নিজেকে তৃণমূলের চেয়ারম্যান বলে উল্লেখ করে মমতা আগেই দলের জাতীয় কর্মসমিতির তালিকা জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনে। তার পর ঋতব্রতেরা পৃথক বৈঠক করেন এবং আলাদা করে জাতীয় কর্মসমিতি তৈরি করেন। তাতে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে ‘সর্বভারতীয় তৃণমূলের’ চেয়ারম্যান করা হয়। মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তালিকায় ছিলেন না। ঋতব্রতদের পক্ষ থেকেও কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande