
কলকাতা, ২১ জুলাই (হি.স.): “যাঁরা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, তাঁদের তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে, বিসি। যাঁরা ক্ষমতা ও মিজেদের বাঁচাতে শিবির বদলেছেন, তাঁদের উদ্দেশে সোমবার তৃণমূলের একুশে স্মরণ-অনুষ্ঠান থেকে নতুন শব্দবন্ধ ব্যবহার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, আর দলের কর্মীদের মনোবল বাড়াতে বার্তা দেন, ভয় পাওয়ার কিছু নেই। যারা অত্যাচার করছে, তাদের হিসাব রাখা হচ্ছে। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন, এই নোটবুকগুলো এক এক করে আমরা ঠিক সময়মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে, তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে।
শাসকদলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেন, ঘরবাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুঁড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাথে থাকব, তোদেরকে হারাব, বাংলা থেকে উৎখাত করব, কথা দিয়ে গেলাম। সব শেষে কর্মীদের কুর্নিশ জানিয়ে লড়াইয়ের ময়দানে আবার দেখা হওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত