মঙ্গলবার ফের যন্তর মন্তরের সামনে জমায়েত বিক্ষোভকারীদের, আঁটোসাঁটো নিরাপত্তা
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): সোমবার পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের পরে যন্তর মন্তরের সামনে থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তাঁবু সরিয়ে দিয়েছিল পুলিশ। তবে, মঙ্গলবার সকালেই ফের বিক্ষোভকারীরা যন্তর মন্তরের সামনে জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি সামাল
মঙ্গলবার ফের যন্তর মন্তরের সামনে জমায়েত বিক্ষোভকারীদের


নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): সোমবার পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের পরে যন্তর মন্তরের সামনে থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তাঁবু সরিয়ে দিয়েছিল পুলিশ। তবে, মঙ্গলবার সকালেই ফের বিক্ষোভকারীরা যন্তর মন্তরের সামনে জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়। জানা গেছে, সিজেপি-র বিক্ষোভকারীরা সোমবার সারারাত যন্তর মন্তরের সামনেই অবস্থান করেন। মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবকরা এসে প্রতিবাদস্থলের চারপাশ পরিষ্কার করেন| সোমবার পুলিশ তাঁবু ও অন্যান্য অস্থায়ী কাঠামো সরিয়ে দিয়েছিল| এদিকে, সোমবার পুলিশের বলপ্রয়োগে আহত সমর্থকদের কাছে মঙ্গলবার সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ক্ষমা চান। এদিনও প্রতিবাদস্থলের আশেপাশে কড়া নিরাপত্তা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande