(আপডেট) হাসপাতালে গিয়ে আন্দোলনে আহত পড়ুয়াদের সঙ্গে দেখা রাহুল গান্ধীর
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): যন্তর-মন্তর থেকে সংসদ ভবনের দিকে মিছিলের সময় আহত পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার দিল্লির ডা. রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের শারীরিক অব
রাহুল গান্ধী


নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): যন্তর-মন্তর থেকে সংসদ ভবনের দিকে মিছিলের সময় আহত পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার দিল্লির ডা. রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত তথ্যও নেন।

রাহুল গান্ধীর সঙ্গে হাসপাতালে ছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী , দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল এবং সাংসদ দীপেন্দ্র হুড্ডা। কংগ্রেস নেতারা হাসপাতালে ভর্তি আহত পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন।

কংগ্রেসের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কেসি বেণুগোপাল পুলিশের পদক্ষেপ ও লাঠিচার্জে আহত পড়ুয়াদের সঙ্গে দেখা করেছেন। কংগ্রেসের অভিযোগ, পড়ুয়াদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং নিজেদের দাবি জানালে তাঁদের উপর লাঠিচার্জ করা হচ্ছে। প্রশ্নফাঁসের ঘটনায় সরকারকে দায় নিতে হবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা উচিত বলেও দাবি করেছে দলটি।

উল্লেখ্য, সোমবার যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে মিছিল করার সময় আন্দোলনকারীদের আটকাতে গিয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের পদক্ষেপে বেশ কয়েকজন পড়ুয়া আহত হন। পরে তাঁদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande