(আপডেট) রাহুল-প্রিয়াঙ্কার আটকের প্রতিবাদে লখনউ-বেঙ্গালুরুতে কংগ্রেসের বিক্ষোভ, আন্দোলন দুর্বল করার অভিযোগ আপের
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের কাছে প্রতিবাদ কর্মসূচি থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী,সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব-সহ একাধিক বিরোধী নেতা ও কর্মীকে আটক করার
(আপডেট) রাহুল-প্রিয়াঙ্কার আটকের প্রতিবাদে লখনউ-বেঙ্গালুরুতে কংগ্রেসের বিক্ষোভ, আন্দোলন দুর্বল করার অভিযোগ আপের


নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের কাছে প্রতিবাদ কর্মসূচি থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী,সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব-সহ একাধিক বিরোধী নেতা ও কর্মীকে আটক করার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে। উত্তর প্রদেশের লখনউ এবং কর্নাটকের বেঙ্গালুরুতে কংগ্রেস কর্মীরা পথে নেমে প্রতিবাদ দেখান।

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর আটকের প্রতিবাদে লখনউয়ে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। একইভাবে বেঙ্গালুরুর লোক ভবনের সামনেও কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান। সেখানে ব্যাপক পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয় এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

এদিকে, দিল্লির চলমান ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসা আম আদমি পার্টি কংগ্রেসের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নাকে কটাক্ষ করেছে। আপের অভিযোগ, রাহুল গান্ধীর এই কর্মসূচি সিজেপির চলমান আন্দোলনকে দুর্বল করছে।

আপ নেত্রী এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী প্রশ্ন তোলেন, সিজেপি সমর্থকরা এক মাস ধরে আন্দোলন চালালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার তাঁদের সঙ্গে আলোচনায় বসেনি। অথচ রাহুল গান্ধী কীভাবে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসার সুযোগ পেলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

আপের তরফে কংগ্রেসের এই কর্মসূচিকে বিজেপি সরকারের সঙ্গে ‘জুগলবন্দি’ বলেও কটাক্ষ করা হয়েছে। আতিশীর অভিযোগ, রাহুল গান্ধীর এই পদক্ষেপ সিজেপির চলমান আন্দোলনকে দুর্বল করছে।

অন্যদিকে, কংগ্রেসের বক্তব্য, পড়ুয়াদের ভবিষ্যৎ এবং দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার বিরোধীদের রয়েছে। ছাত্রদের উপর পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে ধর্না দেওয়ার সময় বিরোধী নেতাদের আটক করে গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের।

দিল্লির ঘটনার পর একদিকে দেশের বিভিন্ন শহরে কংগ্রেসের প্রতিবাদ, অন্যদিকে বিরোধী শিবিরেরই অন্যতম দল আপের পাল্টা আক্রমণ—সব মিলিয়ে নিট ও ছাত্র আন্দোলনকে ঘিরে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande