(আপডেট) সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত্যু বেড়ে ১০, অর্থ সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর
নামচি ও নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): সিকিমের নামচি জেলায় সুড়ঙ্গ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। এখনও জোরকদমে চলছে উদ্ধারকাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অর্থ সাহায্য ঘোষণা কর
সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত্যু বেড়ে ১০


নামচি ও নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): সিকিমের নামচি জেলায় সুড়ঙ্গ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। এখনও জোরকদমে চলছে উদ্ধারকাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অর্থ সাহায্য ঘোষণা করেছেন তিনি। সোমবার নামচির সামারদুং এলাকার তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নামে। ভিতরে আটকে পড়েন বেশ কয়েক জন শ্রমিক। ধসের জেরে সুড়ঙ্গমুখ বন্ধ হয়ে যায়। ফলে ভিতরে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সিকিমে নির্মীয়মাণ সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। তবে সুড়ঙ্গের ভিতরে এখনও আটকে ১৫ শ্রমিক। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে খবর, সুড়ঙ্গের ভিতরে মিথেন গ্যাস লিক করায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করা যাচ্ছে না। তা ছাড়া বৃষ্টির কারণেও উদ্ধারকাজ বাধা পাচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কত জন শ্রমিক ভিতরে আটকে রয়েছেন সেই সংখ্যাটি স্পষ্ট নয় বলে জানিয়েছেন নামচির জেলাশাসক অনুপ তামাং। উদ্ধারকাজ চালাচ্ছে এনএইচপিসি, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), সিকিম পুলিশ, দমকল-সহ বেশ কয়েকটি উদ্ধারকারী দল।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মর্মান্তিক এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। ইতিমধ্যেই সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রের পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande