
নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্বাস্থ্য আন্দোলনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ—এই মন্তব্য করে তাঁকে অনশন ভাঙার আবেদন জানালেন সোশ্যাল মিডিয়া-ভিত্তিক আন্দোলন ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আহ্বায়ক অভিজিৎ দীপকে। তিনি বলেন, ওয়াংচুক অনশন ভেঙে দিলেও আন্দোলন থেমে থাকবে না।
বুধবার এক বিবৃতিতে ওয়াংচুকের কাছে অনশন শেষ করার আবেদন জানান দীপকে। তিনি বলেন, অনশন শেষ হলেও আন্দোলন অব্যাহত থাকবে। তাঁর দাবি, সিজেপি শান্তিপূর্ণ ও গান্ধীবাদী পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলন মহাত্মা গান্ধীর আদর্শের উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে এবং এতে কোনও ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের চেষ্টা মেনে নেওয়া হবে না।
দীপকে বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। তবে আন্দোলনের তুলনায় সোনম ওয়াংচুকের স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ বলেই তাঁকে অনশন ভাঙার আবেদন জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, সিজেপি আগামী দিনেও শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য