আবহাওয়া কিছুটা স্বাভাবিক, মঙ্গলবার থেকে ফের শুরু চারধাম যাত্রা
দেহরাদূন, ২১ জুলাই (হি.স.): প্রতিকূল আবহাওয়ার কারণে একদিনের জন্য সাময়িকভাবে স্থগিত রাখার পর মঙ্গলবার থেকে ফের শুরু হল উত্তরাখণ্ডের চারধাম যাত্রা। যাত্রাপথে প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য তীর্থযাত্রীদের কাছে আবেদন জানানো হয়েছে। গাড়োয়াল কমিশনার
আবহাওয়া কিছুটা স্বাভাবিক, মঙ্গলবার থেকে ফের শুরু চারধাম যাত্রা


দেহরাদূন, ২১ জুলাই (হি.স.): প্রতিকূল আবহাওয়ার কারণে একদিনের জন্য সাময়িকভাবে স্থগিত রাখার পর মঙ্গলবার থেকে ফের শুরু হল উত্তরাখণ্ডের চারধাম যাত্রা। যাত্রাপথে প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য তীর্থযাত্রীদের কাছে আবেদন জানানো হয়েছে।

গাড়োয়াল কমিশনার আনন্দ স্বরূপ জানান, চারধাম যাত্রার সঙ্গে যুক্ত সমস্ত জেলার প্রশাসন, পুলিশ, এসডিআরএফ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে যাত্রা পরিচালনা করা হচ্ছে। যাত্রাপথের পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। পাশাপাশি সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

তিনি বলেন, যাত্রার সময় কোনও এলাকায় ভারী বৃষ্টি, ধস বা অন্য কোনও কারণে সাময়িকভাবে রাস্তা বন্ধ হয়ে গেলে যাত্রীদের প্রশাসনের নির্ধারিত নিরাপদ স্থান বা হোল্ডিং এলাকায় অবস্থান করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় অপেক্ষা করার পাশাপাশি প্রশাসন ও পুলিশের নির্দেশ মেনে চলার আবেদন জানান তিনি।

গাড়োয়াল কমিশনার বলেন, তীর্থযাত্রীদের নিরাপত্তাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। আবহাওয়া এবং যাত্রাপথের পরিস্থিতির উপর সংশ্লিষ্ট সব দফতরকে নিয়মিত নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

যাত্রীদের যাত্রা শুরুর আগে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার এবং কেবল প্রশাসনের সরকারি সূত্র থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করার পরামর্শ দিয়েছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande