উত্তর মেসিডোনিয়ার জন্য আইটেক প্রশিক্ষণের আসন সংখ্যা দ্বিগুণ করবে ভারত : রাষ্ট্রপতি
স্কোপজে, ২১ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে তাদের গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পুনরায় সুদৃঢ় করেছে। তিনি আরও ঘোষণা করেন, ভারত উত্তর ম্যাসেড
রাষ্ট্রপতি


স্কোপজে, ২১ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে তাদের গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পুনরায় সুদৃঢ় করেছে। তিনি আরও ঘোষণা করেন, ভারত উত্তর ম্যাসেডোনিয়ার জন্য আইটেক প্রশিক্ষণ আসনের সংখ্যা দ্বিগুণ করবে; এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক কোর্সও অন্তর্ভুক্ত থাকবে। মঙ্গলবার স্কোপজে-তে রাষ্ট্রপতি গোরদানা সিলজানভস্কা-দাভকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর রাষ্ট্রপতি মুর্মু জানান, উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক দিকগুলো পর্যালোচনা করেছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলি নিয়ে মতবিনিময় করেছে।

রাষ্ট্রপতি বলেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি (আইটি) ও আইটি-নির্ভর পরিষেবা, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ শিল্প, বস্ত্র শিল্প, জৈবপ্রযুক্তি, পর্যটন, আতিথেয়তা এবং চলচ্চিত্র নির্মাণের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও তারা সম্মত হয়েছে। তিনি উল্লেখ করেন, 'ইন্ডিয়া-নর্থ ম্যাসেডোনিয়া বিজনেস ফোরাম' অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে।

রাষ্ট্রপতি মুর্মু ভারতের নেতৃত্বে পরিচালিত বৈশ্বিক উদ্যোগ—যেমন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স—এ যোগ দেওয়ার বিষয়ে উত্তর ম্যাসেডোনিয়ার আগ্রহকে স্বাগত জানান।

সাংস্কৃতিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, উভয় দেশ স্বাস্থ্যসেবা বিষয়ক সহযোগিতার সমঝোতা চুক্তিটি নবায়ন করবে, যেখানে ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande