সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় শোকপ্রকাশ পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির
কলকাতা, ২১ জুলাই (হি.স.): দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সিকিমে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার এই দুর্ঘটনার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। লোকভবনের তরফে প্রচা
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় শোকপ্রকাশ পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির


কলকাতা, ২১ জুলাই (হি.স.): দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সিকিমে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

মঙ্গলবার এই দুর্ঘটনার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। লোকভবনের তরফে প্রচারিত এক বার্তায় তিনি জানান, সিকিমের নামচিতে মর্মান্তিক সুড়ঙ্গ দুর্ঘটনায় অমূল্য প্রাণহানির হৃদয়বিদারক বার্তায় আমি গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত।

তিনি আরও লেখেন, স্বজনহারা শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জ্ঞাপন করছি আমার গভীরতম সমবেদনা। সুড়ঙ্গগর্ভে যাঁরা এখনও অবরুদ্ধ, তাঁদের দ্রুত ও নিরাপদ উদ্ধার নিশ্চিত হোক—এই প্রার্থনা করি; এবং আহতদের আশু আরোগ্য কামনা করি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande