আরএমএল হাসপাতালে গিয়ে আহতদের স্বাস্থ্যের খোঁজ নিলেন নাড্ডা
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা মঙ্গলবার নতুন দিল্লির রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতাল পরিদর্শন করেন। সেখানকার চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া, ‘নিট-ইউজি’ ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের
আরএমএল হাসপাতালে গিয়ে আহতদের স্বাস্থ্যের খোঁজ নিলেন নাড্ডা


নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা মঙ্গলবার নতুন দিল্লির রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতাল পরিদর্শন করেন। সেখানকার চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া, ‘নিট-ইউজি’ ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গতকাল রাজধানীতে যে বিক্ষোভ হয়েছিল, তাতে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। পাশাপাশি, জে পি নাড্ডা লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালও পরিদর্শন করেন। সেখানেও চিকিৎসাধীন আহত বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ডাক্তারদের সঙ্গে কথা বলেন নাড্ডা, সবার স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande