শ্যামলী বাজারে বাইক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত গৃহবধূ
আগরতলা, ২২ জুলাই (হি.স.) : রাজধানী আগরতলা শহরের শ্যামলী বাজার সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুরে বাইক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জনৈক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় বাইক আরোহী স্বামী-স্ত্রী দুজনেই ছিটকে পড়লেও গৃহবধূর আঘাত গুরুতর হওয়ায় তাঁকে
দুর্ঘটনায় আহত গৃহবধূ


আগরতলা, ২২ জুলাই (হি.স.) : রাজধানী আগরতলা শহরের শ্যামলী বাজার সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুরে বাইক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জনৈক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় বাইক আরোহী স্বামী-স্ত্রী দুজনেই ছিটকে পড়লেও গৃহবধূর আঘাত গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জনৈক ব্যক্তি স্ত্রীকে নিয়ে বাইকে শ্যামলী বাজার থেকে শহরের দিকে ফিরছিলেন। শ্যামলী বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী দুজনেই রাস্তার ওপর ছিটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত গৃহবধূকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকলের জনৈক আধিকারিক জানান, আহত গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জিবিপি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, শ্যামলী বাজার এলাকায় যানবাহনের চাপ দিন দিন বাড়ছে। সেই সঙ্গে অসতর্কভাবে গাড়ি চালানো এবং অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ আরও জোরদার করার দাবি জানিয়েছেন বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande