পেপার লিক মামলার দ্রুত বিচারে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণায় বিরোধীদের আপত্তি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): পেপার লিক মামলার দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার সমালোচনা করেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে কে
পেপার লিক মামলার দ্রুত বিচারে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণায় বিরোধীদের আপত্তি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি


নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): পেপার লিক মামলার দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার সমালোচনা করেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জানিয়েছেন তাঁরা।

রাহুল গান্ধী বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং সরকার মিলে দেশের যুবসমাজের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। তিনি অভিযোগ করেন, সরকার শুধু শিক্ষা ব্যবস্থার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেটিকে ধ্বংস হতে দিয়েছে তা নয়, বরং এই পরিস্থিতিকে উৎসাহও দিয়েছে এবং এর জন্য দায়ী প্রত্যেক ব্যক্তিকে সুরক্ষা দিয়েছে।

বিরোধী দলনেতা বলেন, কংগ্রেস সরকারের কাছে তিনটি দাবি জানিয়েছে। প্রথমত, ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরাতে হবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। তৃতীয়ত, শিক্ষার্থীদের উপর হিংসাত্মক আচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

অন্যদিকে, আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল সামাজিক মাধ্যম ‘এক্স’-এ একটি ভিডিও শেয়ার করে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণাকে ছাত্র আন্দোলন দমনের ‘লোকদেখানো ব্যবস্থা’ বলে কটাক্ষ করেন। তিনি দাবি করেন, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পরিবর্তে পেপার লিকের পুরো চক্র এবং এর সঙ্গে জড়িত বড় ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

কেজরিওয়াল বলেন, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী পেপার লিক মামলার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা করেছেন। কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্ট তো আগেও তৈরি হয়েছে—পকসো মামলা, ধর্ষণ মামলা-সহ বিভিন্ন বিষয়ের জন্য। কিন্তু সেই আদালতগুলিতে নিয়মিত শুনানি হয় না।

তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী সব বিষয়ে কথা বললেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রসঙ্গে কেন কিছু বললেন না।

কেজরিওয়াল যন্তর -মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, সেখানে শিক্ষার্থীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা নিয়ে সরকার নীরব কেন? এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কেন?

আপ নেতা বলেন, প্রতি বছরই পেপার লিকের ঘটনা সামনে আসে। কিন্তু প্রধানমন্ত্রী এমন কোনও আশ্বাস দেননি যে আগামী বছর আর নিটের প্রশ্নপত্র ফাঁস হবে না। বিরোধী দলগুলি সরকারের কাছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের উপর হিংসাত্মক আচরণের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং পেপার লিক চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande