জন্ম-মৃত্যু শংসাপত্র জালিয়াতি মামলায় শিলিগুড়ির পঞ্চায়েত ও হাসপাতালে পুলিশের তল্লাশি
শিলিগুড়ি, ২৩ জুলাই (হি. স. ) : রাজ্যজুড়ে জন্ম ও মৃত্যু শংসাপত্র জালিয়াতির তদন্তে নেমে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে বড় ধরনের অভিযান চালাল পুলিশ। বৃহস্পতিবার সরকারি নির্দেশে খড়িবাড়ি ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এবং গ্রামীণ হাসপাতালে আচমকা তল্লাশি চালিয়
হাসপাতালে পুলিশের তল্লাশি


শিলিগুড়ি, ২৩ জুলাই (হি. স. ) : রাজ্যজুড়ে জন্ম ও মৃত্যু শংসাপত্র জালিয়াতির তদন্তে নেমে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে বড় ধরনের অভিযান চালাল পুলিশ। বৃহস্পতিবার সরকারি নির্দেশে খড়িবাড়ি ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এবং গ্রামীণ হাসপাতালে আচমকা তল্লাশি চালিয়ে জন্ম-মৃত্যু সংক্রান্ত সমস্ত নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ড বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ ও প্রশাসনিক সূত্রের এই কড়া পদক্ষেপে পুরো শিলিগুড়ি মহকুমার প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে মাত্র তিন মাসের মধ্যে প্রায় ৮৪৪টি ভুয়ো শংসাপত্র তৈরির ঘটনা সামনে এসেছিল। তদন্তে জানা যায়, এই জালিয়াতি কেবল খড়িবাড়ির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং ফাঁসিদেওয়া, নকশালবাড়ি এবং বাগডোগরার মতো সীমান্তবর্তী এলাকাগুলিতেও ছড়িয়ে পড়েছিল। সেই সময় পুলিশি অভিযানে ডেটা এন্ট্রি অপারেটর ও দালালচক্রের সদস্য সহ প্রায় ১৫ জনকে গ্রেফতার করা হলেও পরে তারা জামিনে মুক্তি পায়।

সম্প্রতি মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের কড়া নির্দেশের পর এই মামলার তদন্তে নতুন করে গতি এসেছে। সেই সূত্র ধরেই খড়িবাড়ি, রানিগঞ্জ, বুড়াগঞ্জ এবং বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পাশাপাশি খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালেও সরাসরি পৌঁছে পুলিশ বাহিনী তল্লাশি চালায়। স্বাস্থ্য দফতরের প্রধান জন্ম-মৃত্যু রেজিস্টারের নির্দেশেই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande