ভগবন্ত মানের ইস্তফার দাবিতে সংসদ চত্বরে কংগ্রেস সাংসদদের ধর্না
নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে এবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ইস্তফার দাবিতে সংসদ চত্বরে ধর্না দিলেন পঞ্জাবের কংগ্রেস সাংসদরা। পঞ্জাবে প্রশ্নপত্র ফাঁস এবং সাফাই কর্মীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের জেরে পঞ্জাবের মুখ্যমন
ভগবন্ত মানের ইস্তফার দাবিতে সংসদ চত্বরে কংগ্রেস সাংসদদের ধর্না


নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে এবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ইস্তফার দাবিতে সংসদ চত্বরে ধর্না দিলেন পঞ্জাবের কংগ্রেস সাংসদরা। পঞ্জাবে প্রশ্নপত্র ফাঁস এবং সাফাই কর্মীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের জেরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের পদত্যাগের দাবিতে পঞ্জাব কংগ্রেসের সাংসদরা সোমবার সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন।

কংগ্রেস সাংসদ অমর সিং বলেছেন, পঞ্জাবে ৪-৫টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মান তা অস্বীকার করছেন। সাফাই কর্মীরা তাঁদের বেতন বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তাঁদের মারধর করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি, যেসব পুলিশ আধিকারিক এই নৃশংসতা চালিয়েছেন তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হোক এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande