গ্রীষ্মের ছুটির পর কাশ্মীরে পুনরায় খুলল স্কুল
শ্রীনগর, ২৭ জুলাই (হি.স.): তীব্র গরম ও পরবর্তী ভারী বর্ষণের জন্য ২০ দিন ধরে কাশ্মীরে বন্ধ ছিল সমস্ত স্কুল। গ্রীষ্মের ছুটিতে ২০ দিন বন্ধ থাকার পর সোমবার কাশ্মীরের স্কুলগুলি পুনরায় খুলেছে। ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরা সকাল সকাল স্কুলের উদ্দেশে রওনা হ
গ্রীষ্মের ছুটির পর কাশ্মীরে পুনরায় খুলল স্কুল


শ্রীনগর, ২৭ জুলাই (হি.স.): তীব্র গরম ও পরবর্তী ভারী বর্ষণের জন্য ২০ দিন ধরে কাশ্মীরে বন্ধ ছিল সমস্ত স্কুল। গ্রীষ্মের ছুটিতে ২০ দিন বন্ধ থাকার পর সোমবার কাশ্মীরের স্কুলগুলি পুনরায় খুলেছে। ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরা সকাল সকাল স্কুলের উদ্দেশে রওনা হয়, শুরু হয়েছে পঠনপাঠনও।

উপত্যকায় অস্বাভাবিক গরমের কারণে গত ৬ জুলাই স্কুলগুলি ১৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। ১৮ জুলাইয়ের দিকে ভারী বর্ষণের ফলে দাবদাহের অবসান ঘটলেও, অবিরাম বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে সরকার ছুটির মেয়াদ ২৬ জুলাই পর্যন্ত বাড়াতে বাধ্য হয়। আবহাওয়ার উন্নতি হতেই সোমবার থেকে কাশ্মীরে খুলল স্কুল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande