শিলিগুড়িতে লরির চাকায় পিষ্ট দুই বাইক আরোহী, পথ অবরোধ স্থানীয়দের
শিলিগুড়ি, ২৭ জুলাই (হি.স.): সোমবার মর্মান্তিক পথ দুর্ঘটনা শিলিগুড়িতে। উত্তরকন্যার অদূরে একটি লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন এক বাইক চালক ও বাইকের অন্য আরোহী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে স্থা
শিলিগুড়িতে লরির চাকায় পিষ্ট দুই বাইক আরোহী, পথ অবরোধ স্থানীয়দের


শিলিগুড়ি, ২৭ জুলাই (হি.স.): সোমবার মর্মান্তিক পথ দুর্ঘটনা শিলিগুড়িতে। উত্তরকন্যার অদূরে একটি লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন এক বাইক চালক ও বাইকের অন্য আরোহী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন একটি দ্রুতগামী লরি বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান চালক ও বাইকে থাকা এক মহিলা আরোহী। লরির চাকা তাঁদের ওপর দিয়ে চলে যায়। তাঁরা মারাত্মকভাবে জখম হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালেই তাঁদের চিকিৎসা চলছে এবং তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই বেপরোয়া গাড়ি চলাচলের অভিযোগ তুলে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। পথ অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande