অ্যাপ ক্যাব ধর্মঘটে ভোগান্তি যাত্রীদের
কলকাতা, ২৭ জুলাই (হি.স.): সপ্তাহের শুরুতেই ভোগান্তি। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধি এবং রাস্তায় পুলিশি হয়রানি বন্ধ করার মতো একাধিক দাবিতে সোমবার ১২ ঘণ্টার যাত্রী পরিষেবা বন্ধ রাখার ডাক দেয় সিটু সমর্থিত অ্যাপ ক্যা
অ্যাপ ক্যাব ধর্মঘটে ভোগান্তি যাত্রীদের


কলকাতা, ২৭ জুলাই (হি.স.): সপ্তাহের শুরুতেই ভোগান্তি। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধি এবং রাস্তায় পুলিশি হয়রানি বন্ধ করার মতো একাধিক দাবিতে সোমবার ১২ ঘণ্টার যাত্রী পরিষেবা বন্ধ রাখার ডাক দেয় সিটু সমর্থিত অ্যাপ ক্যাব চালকদের সংগঠন। জানা গেছে, এই ধর্মঘটকে সমর্থন করেছে অ্যাপ-ভিত্তিক বাইক চালকদের সংগঠনও। সেক্ষেত্রে, ১২ ঘণ্টা অ্যাপ ক্যাবের পাশাপাশি অ্যাপ বাইকও এদিন প্রায় অমিল। এই কর্মবিরতির জেরে এ দিন সকাল থেকেই কলকাতা ও শহরতলিতে ভোগান্তিতে যাত্রীরা।

এ দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা এই ধর্মঘট পালিত হচ্ছে। এর জেরে কলকাতা বিমানবন্দর, হাওড়া স্টেশন, সাঁতরাগাছি স্টেশন, শিয়ালদা স্টেশন, কলকাতা স্টেশনে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয় বলে অভিযোগ। অ্যাপ ক্যাব চালকদের এই প্রতিবাদের জেরে এদিন রাস্তায় অ্যাপ ক্যাবগুলির উপস্থিতি ছিল অত্যন্ত নগণ্য। এর ফলে ট্রেন বা বিমান থেকে নেমে গন্তব্যে পৌঁছানোর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হন যাত্রীরা। অনেকে অভিযোগ করেছেন, অ্যাপ খুললে ক্যাব মিলছে না, মিললেও অতিরিক্ত ভাড়ার দাবি করা হচ্ছে। তবে অ্যাপ ক্যাব না মিললেও অ্যাপ নির্ভর শাটল পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande