কলকাতায় অটিজম বিষয়ক কর্মশালা, আধুনিক পুনর্বাসন পদ্ধতি নিয়ে আলোকপাত বিশেষজ্ঞদের
কলকাতা, ২৮ জুলাই (হি. স.) : কলকাতায় অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক পুনর্বাসন পদ্ধতি নিয়ে আলোচনার লক্ষ্যে মঙ্গলবার একটি অফলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজঅ্যাবিলিটিজ (এনআইএলডি) এবং ইন্ডিয়া অটিজম সে
অঙ্গ প্রত্যঙ্গ প্রদান


কলকাতা, ২৮ জুলাই (হি. স.) : কলকাতায় অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক পুনর্বাসন পদ্ধতি নিয়ে আলোচনার লক্ষ্যে মঙ্গলবার একটি অফলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজঅ্যাবিলিটিজ (এনআইএলডি) এবং ইন্ডিয়া অটিজম সেন্টারের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল।

এনআইএলডি-র অধিকর্তা ড. ললিত নারায়ণের নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন প্রতিষ্ঠানের উপ-অধিকর্তা (প্রশাসন) সৌগত বন্দ্যোপাধ্যায় এবং অ্যাকাউন্টস অফিসার ব্রতীন সরকার।

কর্মশালায় অডিওলজিস্ট মিলিন্দ সোনাওয়ানে এবং সার্টিফায়েড বিহেভিয়ার অ্যানালিস্ট স্মিতা শর্মা অটিজম পুনর্বাসনের সাম্প্রতিক অগ্রগতি, মূল্যায়ন ও হস্তক্ষেপের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষজ্ঞদের আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি নতুন ধারণা ও কার্যকর পুনর্বাসন কৌশল সম্পর্কে সম্যক অবগত হওয়ার সুযোগ পান।

এই কর্মশালায় অটিজমে আক্রান্ত শিশুদের অভিভাবক, এনআইএলডি-র শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া এবং বিভিন্ন ক্ষেত্রের পেশাদারদের সক্রিয় অংশগ্রহণে আলোচনা অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। মোট ৭৫ জন অংশগ্রহণকারী এতে উপস্থিত ছিলেন। সমগ্র কর্মসূচির সমন্বয়ের দায়িত্বে ছিলেন এনআইএলডি-র সিনিয়র ওটি-কাম-জুনিয়র লেকচারার ইভা স্নেহলতা কুজুর।

সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন দপ্তরের (ডিইপিডব্লিউডি) উদ্যোগে আয়োজিত এই কর্মশালাটি অটিজম সংক্রান্ত সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande