খারিজ ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন
কলকাতা, ২৮ জুলাই (হি. স.) : তোলাবাজি এবং টাকা আত্মসাৎসহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিলেন বিচারক। মঙ্গলবার চুঁচুড়ার প্রথম দায়রা আদালতের পক্ষ থেকে তাঁর এই আবেদন নাকচ করা হয়। সরকারি আ
ইন্দ্রনীল সেন


কলকাতা, ২৮ জুলাই (হি. স.) : তোলাবাজি এবং টাকা আত্মসাৎসহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিলেন বিচারক। মঙ্গলবার চুঁচুড়ার প্রথম দায়রা আদালতের পক্ষ থেকে তাঁর এই আবেদন নাকচ করা হয়। সরকারি আইনজীবীর বক্তব্য, আগাম জামিনের আবেদন খারিজ হওয়ায় আর তাঁকে গ্রেফতারে বাধা রইল না।

পুলিশ সূত্রে জানা গেছে, এক ব্যক্তি ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চন্দননগর থানায় তোলাবাজি ও অর্থ আত্মসাতের একাধিক অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন। সেই মামলার ভিত্তিতেই গ্রেফতার এড়াতে আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন প্রাক্তন এই মন্ত্রী।

মঙ্গলবার ইন্দ্রনীলের আবেদনের ভিত্তিতে শুনানি ছিল। সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় আদালতে আবেদন করেন, যাতে কোনও অবস্থাতেই ইন্দ্রনীলের আগাম জামিন মঞ্জুর না-করা হয়। তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। অভিযোগ, চন্দননগর বিধানসভা উৎসবের নাম করে অনেকের থেকে টাকা ইন্দ্রনীল টাকা তুলেছিলেন। তবে সেই টাকা আত্মসাৎ করেন তিনি। শুনানি শেষে প্রাক্তন মন্ত্রীর আবেদন খারিজ করে দেন বিচারক।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande