
কলকাতা, ২৮ জুলাই (হি. স.) : অবিলম্বে কাজ দিতে হবে— রাজ্য সরকারের কাছে তাঁদের একটাই আর্জি, তা হলো ‘এসএলএসটি ফ্রেশার্স ২০২৫’ -এর সকলকে নতুন কর্মসংস্থানের আওতায় আনা হোক। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সুলতান মামুদ। তাঁদের অন্যতম প্রধান দাবি হলো— মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, কাউকেই আর বঞ্চিত করে রাখা চলবে না। উল্লেখ্য, বিগত সরকারের সময়কালের এই শিক্ষা বিভাগে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে। এই পর্বে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ও প্রাথমিক শিক্ষামন্ত্রী দীপক বর্মণের কাছেও দরবার করা হয়েছে। এই দফায় ১০ দফা দাবি নিয়ে সরব হয়েছে সংগঠনটি।
(ক) বিশেষজ্ঞ (এক্সপার্ট) কমিটি গঠন করে সমস্ত প্রশ্ন ও উত্তর পুনরায় যাচাই করে নতুন ‘উত্তরপত্র’ (অ্যানসার কি) প্রকাশ করতে হবে।
(খ) নতুন ‘উত্তরপত্র’ (অ্যানসার কি) অনুসারে সম্পূর্ণ মেধা তালিকা (মেরিট লিস্ট/প্যানেল) প্রকাশ করতে হবে।
(গ) ভবিষ্যতে শিক্ষক নিয়োগের জন্য একটি নির্দিষ্ট ‘বার্ষিক নিয়োগ নির্দেশিকা’ (অ্যানুয়াল রিক্রুটমেন্ট ক্যালেন্ডার) প্রকাশ করে প্রতি বছর নিয়মিতভাবেই নিয়োগ সুনিশ্চিত করতে হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত