
কলকাতা, ২৮ জুলাই (হি. স.) : রাজধানী দিল্লিতে আসর বসছে সিনিয়র ওমেন্স টি-২০ ট্রফি ক্রিকেটের এলিট ২০২৬ - ২০২৭ । প্রথম খেলায় বাংলা ও কর্ণাটক ২৬ অক্টোবর মুখোমুখি হবে। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও মঙ্গলবার এই ঘোষণা করা হয়েছে। ২৭ তারিখ দিল্লিতে ছত্তিশগড়ের সঙ্গে সাক্ষাৎ রয়েছে বাংলা মহিলা ক্রিকেট দলের। পরবর্তী পর্যায়ে ২৯ অক্টোবর বাংলা এবং জম্মু ও কাশ্মীরের মধ্যে তৃতীয় সাক্ষাৎকার। চতুর্থ খেলায় ৩১ অক্টোবর গোয়ার সঙ্গে মুখোমুখি হবে বাংলার মহিলা দল। পরের মাসে মহারাষ্ট্রের সঙ্গে ২ নভেম্বর খেলা রয়েছে। ৪ নভেম্বর বাংলার বিপরীতে চন্ডীগড় এবং ৬ নভেম্বর প্রতিবেশী অসমের বিরুদ্ধেই নামবে বাংলার সিনিয়র দল। এককথায় - ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সাতটি খেলায় বাংলার শিরোপা দখলের লড়াই জারি থাকছে। সিএবি-র তরফেও এদিন জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত