
কলকাতা, ২৮ জুলাই (হি. স.) : বিশিষ্ট সাহিত্যিক ও মানবাধিকার কর্মী মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবসে সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ উপলক্ষে মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় তিনি লেখেন, স্বনামধন্য কথাসাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনের কর্মী, 'হাজার চুরাশির মা'-এর স্রষ্টা মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবসে সশ্রদ্ধ প্রণাম।
উল্লেখ্য, র্যামন ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী সাহিত্যিক মহাশ্বেতা দেবী রচিত বিখ্যাত বাংলা উপন্যাস 'হাজার চুরাশির মা' ১৯৭৪ সালে প্রকাশিত হয়। ১৯৭০-এর দশকের পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত এই উপন্যাসটি সাহিত্য জগতে এক কালজয়ী সৃষ্টি। পরবর্তীতে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গোবিন্দ নিহালিনী এই উপন্যাস অবলম্বনে 'হাজার চুরাশি কি মা' নামে একটি জনপ্রিয় চলচ্চিত্রও নির্মাণ করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত