দুর্গাপুরে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে পুলিশের জালে ধৃত ১
দুর্গাপুর, ২৮ জুলাই (হি. স.): সরকারি নিয়মকে তোয়াক্কা না করে অবাধে চলছিল মদ বিক্রি। গোপন সূত্রে খবর পেয়ে আচমকা হানা দিয়ে প্রচুর মদ আটক করল পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর কোকওভেন থানা এলাকা
দুর্গাপুরে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে পুলিশের জালে ধৃত ১


দুর্গাপুর, ২৮ জুলাই (হি. স.): সরকারি নিয়মকে তোয়াক্কা না করে অবাধে চলছিল মদ বিক্রি। গোপন সূত্রে খবর পেয়ে আচমকা হানা দিয়ে প্রচুর মদ আটক করল পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর কোকওভেন থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম কমলেশ হাজরা। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে দেন।

ঘটনায় জানা গেছে, দুর্গাপুরের কোকওভেন থানার করঙ্গপাড়া এলাকার বাসিন্দা কমলেশ হাজরা নামে ওই ব্যক্তি লেলিন সরণি সংলগ্ন দোকান থেকে অবৈধভাবে মদ বিক্রি করছিলেন বলে অভিযোগ ওঠে। গোপন সূত্রে খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশ সেখানে অভিযান চালায়। সেখানে প্রচুর মদ উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আবগারি আইন ও অন্যান্য প্রযোজ্য ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande