অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন, শুভেচ্ছা জানালেন সুকান্ত মজুমদার
কলকাতা, ৯ জুলাই (হি.স.): প্রতি বছর ৯ জুলাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়ে থাকে। এই দিনটি সমগ্র ভারত জুড়ে ''জাতীয় ছাত্র দিবস'' হিসেবেও পালিত হয়। সংগঠনের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস
, ড. সুকান্ত মজুমদারের শুভেচ্ছা ও অভিনন্দন


কলকাতা, ৯ জুলাই (হি.স.): প্রতি বছর ৯ জুলাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়ে থাকে। এই দিনটি সমগ্র ভারত জুড়ে 'জাতীয় ছাত্র দিবস' হিসেবেও পালিত হয়। সংগঠনের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশজুড়ে সমস্ত ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী ড. সুকান্ত মজুমদার।​বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন— জাতীয়তাবাদী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের সঙ্গে যুক্ত দেশজুড়ে অসংখ্য ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জাতীয়তাবোধ, চরিত্র গঠন, সমাজসেবা এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক নেতৃত্ব গঠনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগামী দিনেও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক, এই শুভকামনা রইল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande