অসুস্থ গোঘাট বিধায়ককে দেখতে নার্সিংহোমে দিলীপ ঘোষ
আরামবাগ , ৯জুলাই (হি.স.): অসুস্থ গোঘাটের বিধায়ককে দেখতে নার্সিংহোমে মন্ত্রী দিলীপ ঘোষ গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হয়ে গত পরশু রাতে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ বৃহস্পতিবার না
নার্সিংহোমে দিলীপ ঘোষ


আরামবাগ , ৯জুলাই (হি.স.): অসুস্থ গোঘাটের বিধায়ককে দেখতে নার্সিংহোমে মন্ত্রী দিলীপ ঘোষ

গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হয়ে গত পরশু রাতে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ বৃহস্পতিবার নার্সিংহোমে পৌঁছান রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ।

জানা যায়, পুরশুড়ায় একটি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের পর মন্ত্রী সরাসরি নার্সিংহোমে গিয়ে বিধায়কের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রশান্ত দিগারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

সূত্রের খবর, বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন গোঘাটের বিধায়ক। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে।

মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বিধায়ক দ্রুত সুস্থ হয়ে আবার মানুষের সেবায় ফিরবেন বলে তিনি আশাবাদী। মন্ত্রীর এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে নার্সিংহোম চত্বরে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande