হুগলিতে বিজেপির সাংগঠনিক বৈঠক
হুগলি , ৯জুলাই (হি.স.): বৃহস্পতিবার হুগলি সাংগঠনিক জেলায় অনুষ্ঠিত হলো বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি, হুগলি সাংগঠনিক জেলার জেলা সভাপতি এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার-সহ অন্যান্য নেতৃত্ব। ব
বিজেপির সাংগঠনিক বৈঠকের শমিক  ভট্টাচার্য


হুগলি , ৯জুলাই (হি.স.): বৃহস্পতিবার হুগলি সাংগঠনিক জেলায় অনুষ্ঠিত হলো বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি, হুগলি সাংগঠনিক জেলার জেলা সভাপতি এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার-সহ অন্যান্য নেতৃত্ব।

বৈঠকে আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা, জনসংযোগ আরও বৃদ্ধি এবং সাধারণ মানুষের সেবায় দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বুথ স্তর থেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনমুখী কর্মসূচি এবং দলের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।

মন্ত্রী সুমনা সরকার জানান, সংগঠনকে আরও শক্তিশালী করে মানুষের পাশে থাকার লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, সংগঠনই শক্তি, মানুষের আস্থাই আমাদের প্রেরণা—এই মূলমন্ত্রকে সামনে রেখেই আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি আগামী দিনে মাঠ পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে জনসংযোগ আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande