“মোদীর নেতৃত্বে ভারত আজ বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছেছে”, দাবী শমীকের
কলকাতা, ৯ জুলাই (হি.স.): “দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর নেতৃত্বে ভারত আজ বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছেছে।” বৃহস্পতিবার এই দাবি করেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীকবাবু বলেন, “কোভিড অতিমারির কঠিন সময় অতিক্রম
শমীক ভট্টাচার্য


কলকাতা, ৯ জুলাই (হি.স.): “দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর নেতৃত্বে ভারত আজ বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছেছে।” বৃহস্পতিবার এই দাবি করেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

শমীকবাবু বলেন, “কোভিড অতিমারির কঠিন সময় অতিক্রম করে ভারত ১২০টি দেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে ৬০টিরও বেশি সামাজিক কল্যাণমূলক প্রকল্প চালু রাখা হয়েছে এবং ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে।

বিশ্ব অর্থনীতি যখন মন্দার আশঙ্কার মুখোমুখি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক অনিশ্চয়তা যখন সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে, তখন ভারত বিশ্বের সামনে আশার আলো হিসেবে উঠে এসেছে। মহাকাশ থেকে সমুদ্র—প্রতিটি ক্ষেত্রে ভারত নিজের সক্ষমতা ও সাফল্যের পরিচয় দিয়েছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande