কালনা সেতু ও নৃসিংহপুর বাসস্ট্যান্ড উন্নয়নের আগে পরিদর্শন, খতিয়ে দেখলেন বিধায়ক ও পরিবহন দপ্তরের আধিকারিকরা
পূর্ব বর্ধমান, ৯ জুলাই (হি. স.):-পূর্ব বর্ধমান, হুগলি ও নদিয়া জেলার সংযোগস্থল নৃসিংহপুরে প্রস্তাবিত কালনা সেতু এবং অত্যাধুনিক বাসস্ট্যান্ড নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করেন শান্তিপুরের বিধায়ক স্বপন ক
কালনা সেতু পরিদর্শন


পূর্ব বর্ধমান, ৯ জুলাই (হি. স.):-পূর্ব বর্ধমান, হুগলি ও নদিয়া জেলার সংযোগস্থল নৃসিংহপুরে প্রস্তাবিত কালনা সেতু এবং অত্যাধুনিক বাসস্ট্যান্ড নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করেন শান্তিপুরের বিধায়ক স্বপন কুমার দাস এবং পরিবহন দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা।জানা গিয়েছে, বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে এবং কেন্দ্রের সহযোগিতায় কালনা সেতু নির্মাণের পাশাপাশি নৃসিংহপুর বাসস্ট্যান্ডের আধুনিকীকরণ ও সৌন্দর্যায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ পড়ে থাকা বাসস্ট্যান্ডের কাজ এবার দ্রুত শেষ হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।পরিদর্শনের সময় ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায় একাধিক বেআইনি নির্মাণের বিষয়টি নজরে আসে। আধিকারিকরা জানান, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই নির্মাণগুলি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। যদিও নির্মাণকারীরা স্থানীয় পঞ্চায়েতের মৌখিক অনুমতির দাবি করলেও তার কোনও লিখিত নথি দেখাতে পারেননি।হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, সরকারি সম্পত্তি রক্ষার স্বার্থে বেআইনি নির্মাণের বিরুদ্ধে আগেই প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, প্রকল্প বাস্তবায়িত হলে তিন জেলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande