জাগিরোডে টাটা সেমিকন্ডাক্টর প্ল্যান্টের জন্য ৩,৭৮৯ কোটি টাকার ইনসেনটিভে অনুমোদন অসম সরকারের
গুয়াহাটি, ৯ জুলাই (হি.স.) : জাগিরোডে টাটা গোষ্ঠীর প্রস্তাবিত সেমিকন্ডাক্টর উৎপাদন কারখানার জন্য ৩,৭৮৯ কোটি টাকার ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। অন্যদিকে, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে অতিরিক্ত ১০,২৫৫ কোটি টাকা সহায়তা প্রদান করবে। ফলে
জাগিরোডে টাটা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট (ফাইল ফটো)


গুয়াহাটি, ৯ জুলাই (হি.স.) : জাগিরোডে টাটা গোষ্ঠীর প্রস্তাবিত সেমিকন্ডাক্টর উৎপাদন কারখানার জন্য ৩,৭৮৯ কোটি টাকার ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। অন্যদিকে, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে অতিরিক্ত ১০,২৫৫ কোটি টাকা সহায়তা প্রদান করবে। ফলে প্রকল্পটির জন্য মোট সরকারি সহায়তার পরিমাণ দাঁড়াবে ১৪,০৪৪ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার অসম বিধানসভায় বাজেট অধিবেশনের চতুর্থ দিন লিখিত উত্তরে শিল্প, বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রী বিমল বরা এই তথ্য জানিয়েছেন। নির্দলীয় (রাইজর দল) বিধায়ক অখিল গগৈ প্রকল্পটির মূলধনী ভর্তুকি (ক্যাপিটাল সাবসিডি) সম্পর্কে প্রশ্ন তুললে তার জবাবে মন্ত্রী এই তথ্য প্রকাশ করেন।

বিমল বরা জানান, টাটা ইলেকট্রনিক্সের এই প্রকল্পের দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করতে রাজ্য সরকার ৩,৭৮৯ কোটি টাকার আর্থিক সহায়তা অনুমোদন করেছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার তাদের ইনসেনটিভ প্যাকেজের আওতায় আরও ১০,২৫৫ কোটি টাকা প্রদান করবে।

মন্ত্রী বলেন, টাটা ইলেকট্রনিক্সের ২৭ হাজার কোটি টাকার বিনিয়োগে গড়ে ওঠা এই সেমিকন্ডাক্টর প্ল্যান্টে ২৭ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর মধ্যে প্রায় ১৫ হাজার হবে প্রত্যক্ষ কর্মসংস্থান।

প্রস্তাবিত আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্ল্যান্টটিতে প্রতিদিন সর্বোচ্চ ৪ কোটি ৮০ লক্ষ (৪৮ মিলিয়ন) সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনের সক্ষমতা থাকবে। এখানে ফ্লিপ চিপ এবং ইন্টিগ্রেটেড সিস্টেম ইন প্যাকেজ (আইএসআইপি) সহ আধুনিক প্যাকেজিং প্রযুক্তি ব্যবহার করা হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande