আদর্শকে সামনে রেখে আন্দোলন করেছিলেন শ্যামাপ্রসাদ, মন্তব্য শমীক ভট্টাচার্যের
কলকাতা, ৯ জুলাই (হি.স.): “ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় সংবিধানের পূর্ণ প্রতিষ্ঠা এবং কাশ্মীরের সম্পূর্ণ ভারতভুক্তির লক্ষ্যে “এক দেশে, এক প্রধান, এক বিধান, এক নিশান”—এই আদর্শকে সামনে রেখে আন্দোলন করেছিলেন।” বৃহস্পতিবার রাজ্য বিজেপি সল্টলেক কার্
আদর্শকে সামনে রেখে আন্দোলন করেছিলেন শ্যামাপ্রসাদ, মন্তব্য শমীক ভট্টাচার্যের


কলকাতা, ৯ জুলাই (হি.স.): “ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় সংবিধানের পূর্ণ প্রতিষ্ঠা এবং কাশ্মীরের সম্পূর্ণ ভারতভুক্তির লক্ষ্যে “এক দেশে, এক প্রধান, এক বিধান, এক নিশান”—এই আদর্শকে সামনে রেখে আন্দোলন করেছিলেন।” বৃহস্পতিবার রাজ্য বিজেপি সল্টলেক কার্যালয় রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এই মন্তব্য করেন।

তিনি বলেন, “সেই সংগ্রামের পথেই কাশ্মীরের কারাগারে রহস্যজনকভাবে তাঁকে মৃত্যুবরণ করতে হয়েছিল। ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমি পশ্চিমবঙ্গে আজ তাঁর আদর্শে অনুপ্রাণিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আসমুদ্র হিমাচল ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল—গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত মানুষের আশীর্বাদে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে।

সাংবাদিক সম্মেলনে রাজ্য সভাপতি বলেন, দীর্ঘ উপেক্ষা, বঞ্চনা, অবহেলা ও অত্যাচারের পর পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। মানুষের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে রাজ্যে নতুন সরকার গঠন করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande