চন্দ্রকোনায় তৃণমূল নেতাকে ঘিরে উত্তেজনা, পুলিশের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ
চন্দ্রকোনা, ৯ জুলাই (হি. স.) : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূল কংগ্রেস নেতা হিরালাল ঘোষকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা থানা চত্বর ও সংলগ্ন রাজ্য সড়কে বিক্ষোভে সামিল হন বিজেপি কর
উত্তেজনা চন্দ্রকোনা


চন্দ্রকোনা, ৯ জুলাই (হি. স.) : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূল কংগ্রেস নেতা হিরালাল ঘোষকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা থানা চত্বর ও সংলগ্ন রাজ্য সড়কে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ব্যাপক বেগ পেতে হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিরালাল ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। খবর ছড়িয়ে পড়তেই থানা চত্বরে ভিড় জমে যায়। অভিযোগ, হিরালাল ঘোষকে পুলিশের গাড়িতে তোলার সময় বিক্ষোভকারীরা পুলিশের পথ আটকে দেন এবং গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়েন। পাশাপাশি তাঁরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখান।বিক্ষোভকারীদের একাংশের দাবি ছিল, অভিযুক্তকে পুলিশের হেফাজতে না নিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদিও আইন নিজের হাতে না নেওয়ার জন্য পুলিশ বারবার আবেদন জানায়।ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ। অভিযোগগুলির সত্যতা এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande