লোয়াইরপোয়ার যোগীছড়া গ্রামে টিএসপি কর্মসূচির অধীনে প্রযুক্তিগত সহায়তা সামগ্রী বিতরণ
লোয়াইরপোয়া (অসম), ৯ জুলাই (হি.স.) : অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন শ্রীভূমির কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে লোয়াইরপোয়া উন্নয়ন খণ্ডের যোগীছড়া গ্রামে চলতি অর্থ বছরে ট্রাইবাল সাব প্ল্যান (টিএসপি) কর্মসূচির অধীনে প্রযুক্তিগত সহায়তা সামগ্রী বিতরণ
প্রযুক্তিগত সহায়তা সামগ্রী বিতরণ


লোয়াইরপোয়া (অসম), ৯ জুলাই (হি.স.) : অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন শ্রীভূমির কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে লোয়াইরপোয়া উন্নয়ন খণ্ডের যোগীছড়া গ্রামে চলতি অর্থ বছরে ট্রাইবাল সাব প্ল্যান (টিএসপি) কর্মসূচির অধীনে প্রযুক্তিগত সহায়তা সামগ্রী বিতরণ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সমন্বিত কৃষি ব্যবস্থা এবং টেকসই কৃষি প্রযুক্তির প্রসারের মাধ্যমে উপজাতীয় কৃষক পরিবারের জীবিকা উন্নয়ন করা।

এই কর্মসূচির আওতায় প্রায় ৩০টি উপজাতীয় কৃষক পরিবার বিভিন্ন কৃষি উপকরণ ও প্রযুক্তিগত সহায়তা লাভ করে। নির্বাচিত সুবিধাভোগীদের মধ্যে নানা প্রযুক্তিগত সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এতে মাছ, হাঁস, লেবু সমন্বিত কৃষি ব্যবস্থা বা আইএফএস মডেল, মাছ, ছাগল, লেবু সমন্বিত কৃষি ব্যবস্থা বা আইএফএস মডেল বৈজ্ঞানিক শূকর পালন সম্প্রসারণের জন্য পিগলেট, উন্নত মানের সবজি বীজ ও মুরগির বাচ্চা। এছাড়া, সমন্বিত কৃষি ব্যবস্থা, বৈজ্ঞানিক শূকর পালন, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, উদ্যানপালন এবং বিতরণকৃত উপকরণের কার্যকর ব্যবহারের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোয়াইরপোয়ার জেলা পরিষদ সদস্য স্বপন দাস, বিজেপি মণ্ডল সাধারণ সম্পাদক ধ্রুব চক্রবর্তী, লোয়াইরপোয়া গ্রাম পঞ্চায়েত সভানেত্রী বর্ণালী সিনহা, সম্পা চৌধুরী, শ্রীভূমি কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ও প্রধান ড. পুলকাভ চৌধুরী, ড. জয়শিখ সনোয়াল, বিষয়বস্তু বিশেষজ্ঞ (পশু বিজ্ঞান) এবং ড. পুরবী তামুলি ফুকন, বিষয়বস্তু বিশেষজ্ঞ (উদ্যানপালন)।

সভায় বক্তব্য পেশ করতে ড. পুলকাভ চৌধুরী সমন্বিত কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, এই পদ্ধতি কৃষকদের আয় বৃদ্ধি, সারা বছর কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি কৃষকদের বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কৃষিকাজ পরিচালনার আহ্বান জানান এবং কেভিকে শ্রীভূমির পক্ষ থেকে নিয়মিত প্রযুক্তিগত পরামর্শ ও মাঠ পর্যায়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে ৫০ জনের বেশি গ্রামীণ কৃষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কৃষকরা ট্রাইবাল সাব প্ল্যান কর্মসূচির মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা ও জীবিকাভিত্তিক সুযোগ-সুবিধা প্রদানের জন্য কেভিকে শ্রীভূমি এবং অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মসূচির শেষে এক মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে কৃষকরা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রশ্ন উপস্থাপন করেন এবং কেভিকে-র বিজ্ঞানীদের কাছ থেকে বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কিত পরামর্শ গ্রহণ করেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande