পুরোনো চিটফান্ড মামলায় অণ্ডালে ইডির হানা, ব্যবসায়ী রাম মল্লিকের বাড়িতে তল্লাশি
অণ্ডাল, ৯ জুলাই (হি. স.) : পুরোনো একটি চিটফান্ড মামলার তদন্তে এবার পশ্চিম বর্ধমান জেলার অণ্ডালে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকালে অণ্ডাল স্টেশন সংলগ্ন বাসকা এলাকার বাসিন্দা তথা ব্যবসায়ী রাম মল্লিকের বাড়িতে তল্লাশি অভিযান শুর
পুরোনো চিটফান্ড মামলায় অণ্ডালে ইডির হানা, ব্যবসায়ী রাম মল্লিকের বাড়িতে তল্লাশি


অণ্ডাল, ৯ জুলাই (হি. স.) : পুরোনো একটি চিটফান্ড মামলার তদন্তে এবার পশ্চিম বর্ধমান জেলার অণ্ডালে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকালে অণ্ডাল স্টেশন সংলগ্ন বাসকা এলাকার বাসিন্দা তথা ব্যবসায়ী রাম মল্লিকের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেন ইডি আধিকারিকরা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, খড়গপুরের একটি পুরোনো চিটফান্ড কোম্পানির আর্থিক কেলেঙ্কারির তদন্ত সূত্রেই এই অভিযান চালানো হচ্ছে। অভিযোগ, ওই চিটফান্ড সংস্থাটি বেআইনিভাবে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছিল। সেই মামলার যোগসূত্র ধরেই এদিন রাম মল্লিকের বাড়িতে হানা দেন তদন্তকারীরা।

এদিন সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে রাম মল্লিকের বাড়িটি ঘিরে ফেলা হয়। এরপর ইডির আধিকারিকরা ভেতরে ঢুকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করেন। এই চিটফান্ড সংস্থার সঙ্গে তাঁর কী ধরনের আর্থিক লেনদেন বা যোগাযোগ ছিল, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। খবর লেখা পর্যন্ত ইডির এই তল্লাশি অভিযান জারি রয়েছে। অণ্ডাল স্টেশন সংলগ্ন জনবহুল এলাকায় ইডির এই আকস্মিক হানায় স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande