বিজেপিতে যোগদান তৃণমূলের প্রাক্তন তিন সাংসদের
কলকাতা, ৯ জুলাই (হি.স.): তৃণমূল কংগ্রেসের প্রাক্তন তিন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক যোগ দিলেন বিজেপি-তে। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সদর দফতরে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন তাঁরা। বৃহস্পতিব
বিজেপিতে যোগদান তৃণমূলের প্রাক্তন তিন সাংসদের


কলকাতা, ৯ জুলাই (হি.স.): তৃণমূল কংগ্রেসের প্রাক্তন তিন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক যোগ দিলেন বিজেপি-তে। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সদর দফতরে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন তাঁরা।

বৃহস্পতিবার সুখেন্দু, সুস্মিতা, প্রকাশ বিজেপি-তে যোগদানের পরেই শমীক ভট্টাচার্য জানিয়ে দেন, এই যোগদান ‘ব্যতিক্রমী’ ঘটনা। তিনি বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের জন্য দরজা বন্ধ, সে কথা আগে বলেছিলাম, এখনও বলছি। আজকের যোগদান ব্যতিক্রমী ঘটনা, কোনও বিচ্যুতি নয়। তৃণমূলের যাঁরা দুর্নীতি করেননি, মানুষের উপরে অত্যাচার করেননি, চাকরি বিক্রি করেননি, মানুষের অধিকার কেড়ে নেননি, তাঁদের কাছে আমাদের আহ্বান ছিল, আপনারা এগিয়ে আসুন, তৃণমূলকে সরিয়ে দিন। তাঁরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande