
জয়পুর, ৯ জুলাই (হি. স.): রাজস্থানে বৃষ্টি ধারাবাহিক ভাবে চলছে। বুধবার রাজ্যের পূর্ব ও দক্ষিণ অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবারের জন্য ভরতপুর, ধোলপুর, বরণ এবং ঝালাওয়ার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভরতপুর এবং উদয়পুর বিভাগের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হয়েছে, যার ফলে বিভিন্ন জেলার রাস্তায় জল জমে গেছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , আলওয়ার, করৌলি, চিতোরগড় এবং ভরতপুর সহ বেশ কয়েকটি শহরে এই বৃষ্টি স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচল ব্যাহত করেছে। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে যে রাজ্যে ১০ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃহস্পতিবারের জন্য ভরতপুর, ধোলপুর, বরণ এবং ঝালাওয়ার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। জয়সলমের, বারমের, যোধপুর এবং জালোর ছাড়া বেশিরভাগ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতররের মতে, ১১ জুলাই থেকে বর্ষার কার্যকলাপ হ্রাস পাবে এবং বৃষ্টিপাত কমে আসবে বলে আশা করা হচ্ছে। বিগত ২৪ ঘণ্টায় ভরতপুর জেলার বায়ানা এবং করৌলির মান্দ্রায়ালে ৮৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও, দৌসা, ধোলপুর, করৌলি, আলওয়ার এবং কোটা জেলার চেচাট এলাকায়ও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। একটানা বৃষ্টির কারণে রাজ্য জুড়ে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জয়পুর, আলওয়ার, টঙ্ক, চিতোরগড়, সিরোহি, দৌসা, প্রতাপগড়, ঝুনঝুনু, আজমের এবং ভিলওয়ারাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। জয়সলমীরে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আলওয়ারে ভারী বৃষ্টিতে রাস্তাঘাট প্লাবিত হওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। বাঁসওয়ারার চেতক কমপ্লেক্সে তিনতলা সিঁড়ি এবং একটি ভবনের ছাদ ধসে পড়েছে। তবে, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার সন্ধ্যায় বিকানেরেও ভারী বৃষ্টি গরম ও আর্দ্রতা থেকে উল্লেখযোগ্য স্বস্তি এনে দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন