সেবকে ১০ নম্বর জাতীয় সড়ক ধস, ব্যাহত যান চলাচল
শিলিগুড়ি, ৯ জুলাই (হি.স.): আবারও ধস নামলো ১০ নম্বর জাতীয় সড়কে| এবার সেবক ও বাঘপুলের মাঝে কালীমন্দিরের কাছে| বৃহস্পতিবার এই এলাকায় ধস নামায় যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড় থেকে দফায় দফায় ধস নামায় রাস্তা সম্প
সেবকে ১০ নম্বর জাতীয় সড়ক ধস, ব্যাহত যান চলাচল


শিলিগুড়ি, ৯ জুলাই (হি.স.): আবারও ধস নামলো ১০ নম্বর জাতীয় সড়কে| এবার সেবক ও বাঘপুলের মাঝে কালীমন্দিরের কাছে| বৃহস্পতিবার এই এলাকায় ধস নামায় যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড় থেকে দফায় দফায় ধস নামায় রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে| এর ফলে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয় যাত্রীদের।

জানা গেছে, দুর্যোগ মোকাবিলা দফতরের কর্মীরা রাস্তা পরিষ্কারের জন্য ঘটনাস্থলে পৌঁছে ধস সরানোর কাজ করছে। এদিন স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শীঘ্রই রাস্তা পরিষ্কার করে পুনরায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে, বাঘপুল থেকে রংপো পর্যন্ত রাস্তা সচল আছে বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande