
ভোপাল, ৯ জুলাই (হি. স.): মধ্যপ্রদেশে একটানা বৃষ্টি চলছে। রাজ্যের কিছু এলাকায় ভারী এবং অন্য কিছু এলাকায় হালকা বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার গোয়ালিয়র-চম্বল সহ বেশ কয়েকটি জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভিন্দ জেলায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। মোরেনা, গোয়ালিয়র, দাতিয়া, শিবপুরী, নিওয়ারি, টিকামগড়, রাজগড়, আগর-মালওয়া এবং রতলামে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। নিমচ, উজ্জ্বয়িনী, শাজাপুর, শেওপুর, গুনা, অশোকনগর, বিদিশা, সাগর, দামোহ, ছাতারপুর এবং পান্না জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গেছে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।
আবহাওয়া দফতরের মতে, বৃষ্টির কারণে তাপমাত্রা হ্রাস পেয়েছে । এই একটানা বৃষ্টির ফলে রাজ্য জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা হ্রাস পেয়েছে। পাঁচটি প্রধান শহরের মধ্যে, ইন্দোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস, জবলপুরে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, উজ্জ্বয়িনীর ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, গোয়ালিয়রে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং ভোপালে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিধিতে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যেখানে সবচেয়ে শীতলতম ছিল ছিন্দওয়ারা, তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন