শ্রীভূমিতে ফের ভর্তুকি মূল্যে ডাল-চিনি বণ্টন
শ্রীভূমি, (অসম) ১০ আগস্ট (হি.স.) : রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে সোমবার থেকে শ্রীভূমি জেলার সমস্ত সরকারি ন্যায্য মূল্যের দোকানে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত রেশন কার্ডধারীদের জন্য ফের ভর্তুকি মূল্যে মসুর ডাল ও চিনি বণ্টন শুরু হয়েছে। এই উপলক্ষ
Lentils and sugar distributed


শ্রীভূমি, (অসম) ১০ আগস্ট (হি.স.) : রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে সোমবার থেকে শ্রীভূমি জেলার সমস্ত সরকারি ন্যায্য মূল্যের দোকানে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত রেশন কার্ডধারীদের জন্য ফের ভর্তুকি মূল্যে মসুর ডাল ও চিনি বণ্টন শুরু হয়েছে।

এই উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে আয়োজিত কর্মসূচিতে জনপ্রতিনিধি, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, খাদ্য ও গণবণ্টন বিভাগের আধিকারিক, জিপিএসএস, ডব্লিউসিসিএস-এর কর্মকর্তা, রেশন ডিলার এবং সুফলভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে রেশন কার্ডধারীদের হাতে ভর্তুকি মূল্যের মসুর ডাল ও চিনি তুলে দেওয়া হয়।

এরই অংশ হিসেবে সোমবার শ্রীভূমি শহরের শিলচর রোড এলাকার একটি ন্যায্য মূল্যের দোকানে আনুষ্ঠানিকভাবে ডাল ও চিনি বণ্টনের সূচনা করেন সরবরাহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক আলমগীর লস্কর। এ সময় বিভাগের আধিকারিক, রেশন ডিলার ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি জেলার খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার সমস্ত ন্যায্য মূল্যের দোকানে নিয়ম মেনে এই বণ্টন কার্যক্রম চলবে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande