
কলকাতা, ১৯ আগস্ট (হি. স.): রেল ব্যবস্থার আধুনিকীকরণ ও স্থানীয় শিল্পের সম্প্রসারণে জোর দিয়ে কলকাতায় অনুষ্ঠিত হল দ্বিতীয় ‘রেল সিনার্জি অ্যান্ড বেঙ্গল এমএসএমই ভেন্ডর কানেক্ট সামিট ২০২৬’। আইটিসি সোনার-এর গ্র্যান্ড বলরুমে আয়োজিত এই সম্মেলনের মূল ভাবনা ছিল - ‘আধুনিকীকরণ থেকে সম্প্রসারণ : ওয়াগন থেকে ট্র্যাক, ভারতীয় রেলে নিরাপত্তা ও সুস্থায়ী সরবরাহ - শৃঙ্খল’। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি - এর পশ্চিমবঙ্গ কাউন্সিলের উদ্যোগে এবং পূর্ব রেলের সক্রিয় সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে-সহ রেলের বিভিন্ন শাখার আধিকারিক ও শিল্পকর্তারা। আলোচনায় উঠে আসে রোলিং স্টকের স্থানীয়করণ, ‘কবচ’ প্রযুক্তির সম্প্রসারণ এবং ডেডিকেটেড ফ্রেইট করিডোর ও গতিশক্তি কার্গো টার্মিনালের মাধ্যমে পণ্য পরিবহণ বৃদ্ধির বিষয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত