নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত গৃহীত
কলকাতা, ১৯ অগস্ট (হি.স.) : চা বাগানের জমি পুনরায় অধিগ্রহণ, চা-পর্যটন নীতিতে সংশোধন, শিল্পে জমি বরাদ্দ থেকে ক্রীড়াবিদদের আর্থিক সম্মান - একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে বুধবার মোট ৩৪টি প্রস্তাব নিয়ে স
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


কলকাতা, ১৯ অগস্ট (হি.স.) : চা বাগানের জমি পুনরায় অধিগ্রহণ, চা-পর্যটন নীতিতে সংশোধন, শিল্পে জমি বরাদ্দ থেকে ক্রীড়াবিদদের আর্থিক সম্মান - একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে বুধবার মোট ৩৪টি প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত হয়েছে। সানকোস ও চামুর্চি চা - বাগানের যথাক্রমে ১১৮.৪২ ও ০.৬৯ একর জমি পুনরায় অধিগ্রহণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। সংশোধিত চা-পর্যটন নীতিতে বাগানের সর্বোচ্চ ১৫ শতাংশ, তবে ১৫০ একরের বেশি নয়-এমন জমিতে পর্যটন ও সংশ্লিষ্ট ব্যবসার অনুমতি দেওয়ার প্রস্তাব রয়েছে। ক্রীড়াক্ষেত্রে ‘অটল খেল সম্মান’ প্রকল্পে অলিম্পিক্সে সোনাজয়ীকে ১ কোটি টাকা এবং রুপো ও ব্রোঞ্জজয়ীকে যথাক্রমে ৭৫ ও ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অবসরপ্রাপ্ত যোগ্য ক্রীড়াবিদদের মাসে ১০ হাজার টাকা সম্মানভাতার ব্যবস্থাও থাকছে। এ ছাড়া রাজ্যে অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স ও অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড গঠন, নতুন পুলিশ পদ সৃষ্টি, শিল্পপার্কে জমি বরাদ্দ এবং এডিবি-সহায়তায় ২,২৫০ কোটি টাকার পরিবেশ প্রকল্প গ্রহণের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande