সিআইআই আয়োজিত - রিয়েলটি ইস্ট ২০২৬ ও বিল্ড এক্সপো- ২০২৬ সূচনা
কলকাতা, ১৯ আগস্ট (হি.স.): নিউ টাউনের বিশ্ব বাংলা প্রদর্শনী কেন্দ্রে বুধবার থেকে শুরু হল সিআইআই রিয়েলটি ইস্ট - ২০২৬ ও বিল্ড এক্সপো - ২০২৬। ৫০টিরও বেশি প্রদর্শক যোগদান করেছে এবং উদ্বোধনী দিনেই প্রায় ১,০০০ অংশগ্রহণকারী তিনদিনের এই প্রদর্শনীতে রিয়েল এস
সি আই আই আয়োজিত


কলকাতা, ১৯ আগস্ট (হি.স.): নিউ টাউনের বিশ্ব বাংলা প্রদর্শনী কেন্দ্রে বুধবার থেকে শুরু হল সিআইআই রিয়েলটি ইস্ট - ২০২৬ ও বিল্ড এক্সপো - ২০২৬। ৫০টিরও বেশি প্রদর্শক যোগদান করেছে এবং উদ্বোধনী দিনেই প্রায় ১,০০০ অংশগ্রহণকারী তিনদিনের এই প্রদর্শনীতে রিয়েল এস্টেট, আবাসন, নির্মাণ এবং সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিরা এক ছাতার তলায় হাজির হয়েছেন।

এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের অগ্রগতির পথে এটি একটি যুগান্তকারী মুহূর্ত। দীর্ঘদিনের পৌর প্রতিবন্ধকতা দূর করে রাজ্যের উন্নয়নের একটি সুস্পষ্ট রূপরেখা তৈরির লক্ষ্যে কাজ চলছে।’’ অনুষ্ঠানে সিআইআই ইস্টার্ন রিজিয়নের চেয়ারম্যান মেহুল মোহঙ্কা বলেন, রিয়েল এস্টেট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসংস্থান সৃষ্টিকারী ক্ষেত্র। তবে শিল্পের প্রসারের পাশাপাশি সুস্থায়ী উন্নয়নেও জোর দিতে হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande