খাড়গেকে নিয়ে অধ্যাপক সংগীত রাগীর মন্তব্যের নিন্দা পবন খেরার
নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগীত রাগীর মন্তব্যের নিন্দা করলেন কংগ্রেসের মিডিয়া বিভাগের সভাপতি পবন খেরা। খেরা বলেন, ‘দলিত’ শুধু কোনও রাজনৈতিক শব্দ নয়। এটি সেই সমস্ত সম্প্রদায়
খাড়গেকে নিয়ে অধ্যাপক সংগীত রাগীর মন্তব্যের নিন্দা পবন খেরার


নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগীত রাগীর মন্তব্যের নিন্দা করলেন কংগ্রেসের মিডিয়া বিভাগের সভাপতি পবন খেরা। খেরা বলেন, ‘দলিত’ শুধু কোনও রাজনৈতিক শব্দ নয়। এটি সেই সমস্ত সম্প্রদায়ের সামাজিক পরিচয়, যারা প্রজন্মের পর প্রজন্ম জাতিগত বৈষম্য, বঞ্চনা ও নিপীড়নের মুখোমুখি হয়েছে।

বুধবার সমাজমাধ্যম ‘এক্স’-এ অধ্যাপক রাগীর একটি টেলিভিশন বিতর্কের মন্তব্যের প্রসঙ্গ তুলে আপত্তি জানান খেরা। তিনি বলেন, কোনও ব্যক্তি ‘দলিত’ শব্দকে শুধুমাত্র রাজনৈতিক শব্দ হিসেবে তুলে ধরলে দীর্ঘদিন ধরে দলিত সম্প্রদায়ের মানুষ যে সামাজিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন, তা অস্বীকার করার চেষ্টা হয়।

খেরা বলেন, দলিত শব্দকে শুধুমাত্র নির্বাচনী পরিচয় হিসেবে দেখলে ইতিহাস, অপমান, সংগ্রাম এবং সামাজিক প্রতিরোধের বাস্তবতাকে উপেক্ষা করা হয়। এই ধরনের চিন্তাভাবনা সামাজিক বাস্তবতাকে মুছে ফেলার চেষ্টা।

এই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপিকেও নিশানা করেন কংগ্রেস নেতা। তিনি বলেন,খাড়গেকে নিয়ে বারবার এ ধরনের মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের ক্ষমা চাওয়া উচিত।

উল্লেখ্য, একটি টেলিভিশন বিতর্কে স্বাধীনতা দিবসে কংগ্রেস সদর দফতরে ‘বন্দে মাতরম’ গাওয়ার সময় অস্বস্তির প্রসঙ্গে অধ্যাপক সংগীত রাগী খাড়গেকে নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি প্রশ্ন তোলেন, খাড়গের কী হয়েছিল। এরপর তাঁর মন্তব্যকে ‘গুলামি’ এবং ‘দলিত মানসিকতার পরিচয়’ বলে উল্লেখ করেন। বিতর্কে উপস্থিত অন্যরা তাঁর বক্তব্যের সঙ্গে সহমত না হলে পরে নিজের মন্তব্য প্রত্যাহার করে নেন রাগী।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande