সূচনা হলো সংঘের অখিল ভারতীয় সমন্বয় বৈঠকের
বিশাখাপত্তনম, ১৯ আগস্ট (হি.স.): অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের গুডিলোভায় বিজ্ঞান বিহার বিদ্যালয়ে বুধবার সকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর অখিল ভারতীয় সমন্বয় বৈঠক শুরু হয়েছে। ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিন দিনব্যাপী এই
সংঘের অখিল ভারতীয় সমন্বয় বৈঠকের সূচনা


বিশাখাপত্তনম, ১৯ আগস্ট (হি.স.): অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের গুডিলোভায় বিজ্ঞান বিহার বিদ্যালয়ে বুধবার সকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর অখিল ভারতীয় সমন্বয় বৈঠক শুরু হয়েছে। ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিন দিনব্যাপী এই বৈঠকের উদ্বোধন করেন সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত এবং সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে ।

সংঘের প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, বার্ষিক এই অখিল ভারতীয় সমন্বয় বৈঠকে সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে, সমস্ত সহ-সরকার্যবাহ এবং অন্যান্য কেন্দ্রীয় পদাধিকারীরা উপস্থিত রয়েছেন। এই বৈঠক ২১ আগস্ট সন্ধ্যা পর্যন্ত চলবে। বৈঠকে সংঘের দ্বারা অনুপ্রাণিত ৩২টি বিভিন্ন সংগঠন যেমন— ভারতীয় মজদুর সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, ভারতীয় জনতা পার্টি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ভারতীয় কিষাণ সংঘ, রাষ্ট্র সেবিকা সমিতি-সহ অন্যান্য সংগঠনের জাতীয় সভাপতি, সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সংগঠন সম্পাদক এবং কিছু নির্বাচিত কার্যকর্তা উপস্থিত রয়েছেন। বৈঠকে বিভিন্ন সংগঠন থেকে ৪৯ জন মহিলা-সহ মোট ২৫৩ জন কার্যকর্তা এবং সংঘের পদাধিকারীদের মিলিয়ে মোট ৩২৭ জন প্রতিনিধি যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।

সংঘের সর্বভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকারের মতে, এটি কোনও কার্যনির্বাহী বা সিদ্ধান্ত গ্রহণের বৈঠক নয়। বরং এর উদ্দেশ্য হলো, বিভিন্ন সংগঠনের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সমন্বয়কে আরও উন্নত করা। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সামাজিক পরিবর্তন এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে। জনসংখ্যার ভারসাম্যহীনতা এবং জনতাত্ত্বিক পরিবর্তনের কারণে তৈরি হওয়া উদ্বেগ ও তার সমাধানের উপায় নিয়েও আলোচনা করা হবে। যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখার উপায় এবং মাদকাসক্তি নিরাময়ে বিভিন্ন সংগঠনের আগামী দিনের ভূমিকা নিয়েও আলোচনা করা হবে। যুবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করা হবে।

সংঘের শতবর্ষ উপলক্ষে নির্ধারিত ‘পঞ্চ পরিবর্তন’-এর বিষয়গুলো নিয়েও বৈঠকে আলোচনা করা হবে। এর মধ্যে রয়েছে সামাজিক সম্প্রীতি, পরিবেশ-বান্ধব জীবনযাপন, পারিবারিক মূল্যবোধ, ‘স্ব’ (আত্মবোধ) এবং নাগরিক কর্তব্য পালন। এই বিষয়গুলোতে স্বয়ংসেবক এবং বিভিন্ন সংগঠনের কার্যকর্তাদের প্রচেষ্টার পর্যালোচনা করা হবে। পাশাপাশি শতবর্ষের পর এই বিষয়গুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল এবং বিভিন্ন সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande