
আরামবাগ , ২আগস্ট (হি.স.): রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ বিজেপি নেতা। চাঞ্চল্য এলাকায়। আহত বিজেপি নেতার নাম সুজন গড়াই। তিনি আরামবাগ বিজেপি যুবমোর্চার ৩নম্বর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট। একটি গুলি ওই বিজেপি নেতার পা ফুঁড়ে বেরিয়ে যায়। রাতেই তড়িঘড়ি ওই বিজেপি নেতাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করে পুলিশ।
আহত বিজেপি নেতার দাবী,শনিবার গভীররাতে কাজ সেরে বাইক চালিয়ে গৌরহাটীতে নিজের বাড়ি ফিরছিলেন তিনি। আরামবাগের ডোঙ্গল ব্রিজের কাছে অতর্কিতে তার দিকে একাধিক গুলি ছুটে আসে। এরমধ্যে একটি গুলি তার ডান পা ফুঁড়ে বেরিয়ে যায়। ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এদিকে ঘটনার খবর পেয়ে আরামবাগ পুলিশ ঘটনাস্থল থেকে ওই বিজেপি নেতাকে উদ্ধার করে।
যদিও কে বা কারা এই গুলি চালিয়েছে তা বলতে পারেননি আহত ওই বিজেপি নেতা। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA