
তারকেশ্বর , ২ আগস্ট (হি.স.): পশ্চিমবাংলায় নাস্তিক পরিবেশ বদলে আস্তিক পরিবেশ তৈরি হয়েছে। তারকেশ্বরে পুজো দিয়ে মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
রবিবার শ্রাবনী মেলাকে সামনে রেখে তারকেশ্বরে এসেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা । তাকে স্বাগত জানাতে এলাকার বিজেপি নেতাকর্মীদের সঙ্গে সঙ্গে বিজেপির বিধায়করাও উপস্থিত ছিলেন। এদিন মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান,ছোটবেলায় তারকেশ্বরের এসেছিলেন তিনি। এবারেও এলেন। আগের নাস্তিক পরিবেশের বদল হয়ে আস্তিক পরিবেশ এসেছে বাংলায়। সেই বাংলা ও ত্রিপুরাবাসীর উন্নয়ন ও মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA