জম্মু ও কাশ্মীরের মেন্ধারে ভূমিধস, ক্ষতিগ্রস্ত স্কুল ও বাড়ি
পুঞ্চ, ২ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধারে সরোতি জাবরান গ্রামে ভয়াবহ ভূমিধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার জানা গেছে, সেখানকার একটি স্কুল ও বেশ কয়েকটি বাড়ি ভেঙে গেছে| এছাড়াও আরও অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। স্থ
জম্মু ও কাশ্মীরের মেন্ধারে ভূমিধস, ক্ষতিগ্রস্ত স্কুল ও বাড়ি


পুঞ্চ, ২ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধারে সরোতি জাবরান গ্রামে ভয়াবহ ভূমিধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার জানা গেছে, সেখানকার একটি স্কুল ও বেশ কয়েকটি বাড়ি ভেঙে গেছে| এছাড়াও আরও অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই ভূমিধস হচ্ছিল| মাটি ক্রমাগত ধসে যাওয়ায় পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। পুরো জনপদটিই এখন বিপদের মুখোমুখি| আশঙ্কা করা হচ্ছে, আগামী সময়ে আরও বাড়ি ভেঙে পড়তে পারে।

ক্রমাগত ভূমিধস হওয়ায় এবং বাড়িগুলিতে ফাটল বাড়তে থাকায় এখানকার মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জনপ্রতিনিধিদের কাছেও সহায়তার জন্য আবেদন জানিয়েছেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande