অস্মিতা দে-কে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ২ আগস্ট (হি. স.) : কমনওয়েলথ গেমসের জুডো ইভেন্টে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতে অস্মিতা দে এক নতুন ইতিহাস রচনা করেছেন| সেই প্রেক্ষিতে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী| রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যম
কমনওয়েলথ গেমসে পদক জয়ী অস্মিতা দে


কলকাতা, ২ আগস্ট (হি. স.) : কমনওয়েলথ গেমসের জুডো ইভেন্টে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতে অস্মিতা দে এক নতুন ইতিহাস রচনা করেছেন| সেই প্রেক্ষিতে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী|

রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, ইতিহাস সৃষ্টি হলো বাঙালি অস্মিতার হাত ধরে।

কমনওয়েলথ গেমস ২০২৬-এ প্রথম ভারতীয় হিসেবে মহিলা জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে ইতিহাস গড়ার জন্য ভারতের গর্ব, ত্রিপুরার কন্যা অস্মিতা দে-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

কমনওয়েলথ গেমসের জুডো ইভেন্টে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতে অস্মিতা দে এক নতুন ইতিহাস রচনা করেছেন এবং সমগ্র দেশকে গর্বিত করেছেন। তাঁর এই অসাধারণ সাফল্য শুধু ভারতের ক্রীড়াজগতের জন্যই নয়, সমগ্র বাঙালি সমাজের কাছেও অত্যন্ত গৌরবের।

সম্প্রতি পিতৃবিয়োগের বেদনা বুকে নিয়ে তিনি দেশমাতৃকার প্রতি অটুট নিষ্ঠার পরিচয় দিয়েছেন। জীবনের এক গভীর ব্যক্তিগত শোকের মধ্যেও এই অসাধারণ মানসিক দৃঢ়তা, একাগ্রতা ও দেশপ্রেম আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। ভারতের নারীশক্তির এই ঐতিহাসিক সাফল্য অগণিত ভারতীয়কে, বিশেষ করে আমাদের কন্যাদের, বড় স্বপ্ন দেখতে, কঠোর পরিশ্রম করতে এবং নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখতে উদ্বুদ্ধ করবে।

অস্মিতা দে-র আগামী জীবনের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তিনি ভবিষ্যতেও আন্তর্জাতিক মঞ্চে ভারতের তেরঙ্গাকে আরও বহুবার গৌরবান্বিত করুন এই প্রার্থনা করি।

জয় হিন্দ

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande