
বালুরঘাট, ২ আগস্ট (হি.স.): জনগণনার প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। রবিবার নিজের বাড়িতে নিজের নাম নথিভুক্ত করলেন তিনি। ডঃ সুকান্ত মজুমদার এক্স মাধ্যমে জানিয়েছেন, 'সেলফ-এনুমারেশন' বা স্ব-তথ্য প্রদানের প্রক্রিয়ার মাধ্যমে জনগণনা ২০২৭-এ অংশগ্রহণ করেছি। সকল নাগরিকের কাছে আন্তরিক আহ্বান জানাচ্ছি, যেন তাঁরা সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদানের মাধ্যমে জনগণনা ২০২৭-এর এই 'সেলফ-এনুমারেশন' উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সুকান্ত আরও জানান, একটি নির্ভরযোগ্য ও সর্বাঙ্গীন জনগণনা সুচিন্তিত নীতি-নির্ধারণ, কার্যকর শাসনব্যবস্থা, সুনির্দিষ্ট কল্যাণমূলক পরিষেবা প্রদান এবং দেশের অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নের জন্য অপরিহার্য। আপনার প্রতিটি তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অংশগ্রহণ একটি শক্তিশালী ও আরও উন্নত ভারত গড়ে তুলতে সহায়তা করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ